ঢাকা: রাজধানীর ডেমরা পুলিশ লাইনে নিজের কক্ষ থেকে একজন পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাইদুল ইসলামের (২১)।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সোহাগ জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগ দেন। এক বছরও হয়নি এখনো।

মো. সোহাগ জানান, পারিবারিক কলহ নিয়ে সাইদুল বেশ কিছুদিন ধরেই চরম বিষণ্নতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনের নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস নেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *