ঢাকা: লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়।
শনিবার তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছিলেন শারীরিক অবস্থা ভালো না। আজ রবিবার জানালেন, জটিলতা বেড়েছে কারিনার। মেয়েকে বিদেশ নিতে ছোটাছুটি করছেন তিনি।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।’
সামাজিক মাধ্যমে কারিনার অসুস্থতার খবর দেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন আরিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে ওর লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরেই জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সারের আগে থেকেই চর্বিযুক্ত লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থা আরো খারাপ হয়।
জানিয়ে রাখি লালবদরের ভূমিকায় ছিলেন এই কায়সার।
৫ ই আগস্ট শেখ হাসিনার পতনের দিন তাঁর পুরো পরিবার গণভবন লুটের ঘটনায় ঘটা করে অংশগ্রহণ করে৷ ফলে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের কাছে তিনি এবং তাঁর পরিবার ঘৃণার পাত্র হয়েছেন৷
৫ আগস্ট গণভবন লুটপাটে অংশ নিয়ে সাবেক ফুটবলার কায়সার হামিদ ল্যাপটপ চুরি করেন। তাঁর স্ত্রী শাহনাজ সুলতানা কায়সার চুরি করেন ভ্যানিটি ব্যাগ, চিরুনি ও চুলের ক্লিপ। পরে তারা সেগুলো ক্যামেরার সামনে নির্লজ্জের মতো প্রদর্শনও করেন।
সাথে ছিলেন তাদের মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। ভিডিওতে তাঁকে মায়ের চুরির প্রদর্শনী দেখে খুশিতে হাসতে দেখা গিয়েছিলো।
যাই হোক, তিনি সুস্থ হয়ে উঠুন এটাই বলছেন অনেকে।
