ঢাকা: ২৩ জঙ্গি গ্রেপ্তার। প্রায় ১০/১১ জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দুর্ধর্ষ জঙ্গিরা মুক্তি পায় নরসিংদী কারাগার থেকে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে, কারাগারে বোমা হামলা করে তাদের বের করা হয় যাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সশ্রস্ত্র আক্রমণ করতে পারে।

জঙ্গী ইউনুসের দেয়া ডিএমপি কমিশনার তো মিডিয়াতে বলেছিলেন আওয়ামী লীগ জঙ্গির নাটক সাজায়, দেশে কোনো জঙ্গি নাই। আচ্ছা এখন কোন সুড়ঙ্গ থেকে বের হচ্ছে?

আর জঙ্গী নেই বলাটাও সহজ, কারণ কারাগার থেকে বের করে তো পার্টিসিপেটর বানিয়ে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। এখন মাশাআল্লাহ দেশে আল কায়েদাও এক্টিভ। জয় জুলাই।

রাজধানীর মানুষ সারা রাত আতঙ্কে কাটিয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে প্রায় ১০ টি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও রামপুরায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে খবর।

এই একই দিনে রাজধানীর কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় মালিবাগ রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া যায়।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে নিরাপত্তা হচ্ছে কথার কথা
এইসব নাশকতামূলক ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *