কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েছে, এই ঘটনায় এখনো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ, শনিবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত কাঠের তৈরি এই রিসোর্টটিতে আগুন লাগে‌।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে ওদিকে ছাই কাঠ ছড়ানো।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, তবে ফায়ার সার্ভিসের ধারণা অনুযায়ী তারা সবাই পর্যটক।

এই বিষয়ে উখিয়া থানার ওসি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং সঠিক সংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *