ঢাকা: চাঁদা না পেয়ে গুলি ছুড়লো সন্ত্রাসীরা! রাজধানীর শ্যামলীর ঘটনা! অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।
গোলাগুলিতে ফার্মেসির কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
রাজনৈতিক প্রতিহিংসায় এই ঘটনা ঘটানো হয়েছে খুব সম্ভবত।
কারণ, জানা গিয়েছে- অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তাঁর ভাই জুয়েল তালুকদার।
ফলে সন্দেহ হওয়াই স্বাভাবিক।
পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিলো। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। যদিও এই ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি তিনি।
তারপরেই এই ঘটনা। হত্যার চেষ্টা হতেও পারে।
এখন অবধি গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ত্রাসীরা মোটরসাইকেলে ছিলো। দুইজন গুলি করেই দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।
