ঢাকা: ডেঙ্গুও পিছু ছাড়ে না, হামও পিছু ছাড়ে না। ব্যস চলেছে পায়ে পা লাগিয়ে প্রতিযোগিতা করে কে আগে যেতে পারে! ডেঙ্গু সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে এখন।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু বিষয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

এই মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, এই বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *