ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এবং গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হিসেব বলছে, এই নিয়ে চলতি মাসের প্রথম সাত দিনেই ৪৯ জন মারা গেছেন ডেঙ্গুতে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। আগস্টে মৃত্যু ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে দেশে। এডিস মশার হামলা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৯০ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *