ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো নয়জন মারা গিয়েছেন। এই একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে আছেন ৮১৬ জন।

এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন, খুলনা বিভাগে ২১৪ জন, রাজশাহী বিভাগে ২১৭ জন, রংপুর বিভাগে ১১৬ জন, বরিশাল বিভাগে ১৯৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন রয়েছেন।

হিসেব বলছে, এই বছর এখনো ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *