খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বিআরটিসি বাসে। সিসি টিভি ক্যামেরায় কি এই ঘটনার আদ্যোপান্ত পাওয়া যাবে?
কারণ সন্ত্রাসীরা আগুন লাগালেও, তাদের কোনো শাস্তি হবে না।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাসটিতে আগুন দিয়েছে। বিআরটিসির যাত্রীবাসটি খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কে চলাচল করে।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে খাগড়াছড়ি সদরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, ভয়াবহ এই ঘটনার সময় বাসটির চালক ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ শরীরের আশপাশে উত্তাপ অনুভব হওয়ায় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্রুত কোনোরকমে প্রাণে বেঁচে বেরিয়ে আসতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাঁদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
