ঢাকা: ঈদের আগে শ্রমিকদের সড়ক অবরোধ। বাধ্য হয়েই শ্রমিকরা পথে নামেন।
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা থেকে শুরু হয় এই অবরোধ। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
একদিকে শ্রমিকদের কষ্ট আরেকদিকে জনগণের কষ্ট গরমে অবরোধে পড়ে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা হাজার হাজার মানুষ ভ্যাপসা গরমে রাস্তায় আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হন।
জানা গিয়েছে, সোনারগাঁও পৌরসভার টিপরদী এলাকায় অবস্থিত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ‘চৈতী গার্মেন্টস’-এর শ্রমিকদের এপ্রিল এবং মে মাসের বেতন, বোনাস বকেয়া রয়েছে।
শ্রমিকরা এদিন ক্ষোভে ফেটে পড়ে কারণ মঙ্গলবার মালিকপক্ষ পুরো টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করে।
এরপরেই দুপুর ১টার দিকে তারা কারখানা থেকে বেরিয়ে মহাসড়কের টিপরদী এলাকায় অবস্থান নিয়ে দুই লেনে যান চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকদের কথা চিন্তা না করলে দেশ অচল হয়ে যাবে। দেশের অর্থনৈতিক অবস্থা তো এমনিতেই তলানিতে।
এদিকে এই বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। উল্টো শ্রমিকদের আক্রমণ করা হয়।
শিল্প পুলিশ-৪–এর গোয়েন্দা শাখার পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চৈতী নিট কম্পোজিট কারখানায় প্রায় সাড়ে আট হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। তবে তাঁরা চলতি মাসের বেতন ও ওভারটাইমের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
