ময়মনসিংহ: আবারো ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক
নিজেই দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টর্চলাইট দিয়ে ট্রেন চলে, আগুন নেভায় চালক- এই হচ্ছে রেলের অবস্থা। এত বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটে, অথচ সরকারের তরফ থেকে কোনো বার্তা নেই। একটা নির্বাচিত সরকার এসেছে, তারপরেও একই অবস্থা।

আগুনের ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *