গাজীপুর: আজ, ২ নভেম্বর সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, শফিপুর, মৌচাক এবং চন্দ্রা এলাকার অধিকাংশ তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি ভালো নয়। আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে রাজাকার গোষ্ঠী, যারা রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করছে।
নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আজ দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
গাজীপুরে শিল্প কারখানায় কর্মরতদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
আজ, সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে একদল শ্রমিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় অবস্থায় নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন।
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
