চাঁদপুর: বর্তমানে মারাত্মক চাপে পড়েছে বিএনপি সরকার, এবং ক্ষ্যাপা হয়েছে জামাত শিবির।

চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে (হতে পারে সে জামাত, বিএনপির সন্ত্রাসী) লিখেছে:

বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের সবগুলোর বাড়িকে জয় বাংলা করে দিতে হবে। আওয়ামী লীগ নেতারা যে খেলা শুরু করেছে এটাই তাদের পরিণতি।

বিষয়টা ক্লিয়ার তো এবারে?

এই আগুনের ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) রাতে।

দীপুমনি তো কারাগারবন্দী। তবে ক্ষোভ মেটানো হচ্ছে বাড়ির ওপর।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ডা. দীপু মনির বাসভবনের নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন।

তারা ফায়ার সার্ভিসে খবর দিলেও দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেরাই ধরাধরি করে আগুন নিভিয়ে ফেলেন।

আর এর কিছুক্ষণ পর রাত ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়।

সেখানে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতি কী হয়েছে না হয়েছে, এখনো জানা যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *