ঢাকা: ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ, মঙ্গলবার, ২৬ মে, সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।
যদিও সেরকম তীব্রতা ছিলো না ভূমিকম্পের।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬।
আজকে হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
