ঢাকা: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন জ্বালানিমন্ত্রী টুকু সাহেব।
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
অবশ্য জ্বালানিমন্ত্রী অসুস্থ হওয়ায় দেশের জ্বালানি সেক্টর কীভাবে পরিচালিত হবে, সে নিয়ে এত ভাবনার কিছু নেই। কারণ এই দেশে জ্বালানিমন্ত্রী থাকাও যা না থাকাও তা।
তাঁর চোখে জনগণের কোনো কষ্ট ধরা পড়ে না।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এর আগে মন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই। যদি কোনো এলাকায় বিদ্যুৎ না থাকে, তবে সেটি মূলত সঞ্চালন লাইনের যান্ত্রিক ত্রুটি বা ‘ফল্টের’ কারণে হচ্ছে।
বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তিনি ব্যাখ্যা দেন, পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক দীর্ঘ হওয়ায় কোথাও কোনো ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মীদের কিছুটা সময় লাগে।
এই কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যা লোডশেডিং নয়। ত্রুটি সংশোধন হওয়ার সাথে সাথেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হয়।
অথচ ভ্যাপসা গরমে লোডশেডিংয়ে মানুষ মরে যাচ্ছে। বিশেষ শিশু, বয়স্ক, রোগীদের কষ্টের শেষ নেই। তাছাড়া বিদ্যুৎ না থাকায় সারা দেশটাই অচল হয়ে পড়েছে।
