ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় হাঙ্গামা সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমিষেই।

হামলা, ভাঙচুর এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উচ্ছেদের ফলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।

তবে ফুটপাথে উচ্ছেদ চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।

এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *