ঢাকা: অবশেষে ১২ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দিপু মনি। দীপু মনির মেয়ে পিতার লাশ রেখে নিরন্তর দৌড়ঝাঁপ করে মায়ের মুক্তির জন্য আবেদন করেছেন!
এগুলো শুধু এক একটা আবেদন না, এক একটা ইতিহাস! বাংলাদেশ মনে রাখবে।
স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
কিছু প্রেম গল্প হয়ে থাকে, কিছু বিচ্ছেদ ইতিহাস হয়ে যায়। ডা. দীপু মনি এমন একজন ভালো জীবনসঙ্গী পেয়েছিলেন।
অসুস্থ শরীরটাকে নিয়েও প্রতিদিন আদালতের বারান্দায় অপেক্ষা করতেন, কারণ কথা ছিলো, সারাজীবন আগলে রাখার।
পুরো দেশ দেখেছে, তিনি স্ত্রীকে কতটা ভালোবাসতেন। কতটা অপেক্ষা ছিলো তাঁর স্ত্রীর জন্য।
শেষবার, যখন অসুস্থ শরীর নিয়েও আদালতে প্রিয়তমাকে একপলক দেখতে গিয়েছিলেন, সেই দৃশ্যে চোখ ভিজেছিলো লাখো মানুষের।
সেই মানুষটিই পৃথিবীর মায়া ত্যাগ করলেন, আর স্ত্রী তার দেয়ালের ভেতর, জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর শোক বুকের ভেতর চেপে।
