মিরপুর: রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করা শুরু করে।

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বর এলাকার সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পাওয়ার পর রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তবে এতক্ষণে হয়তো সংখ্যাটা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

ফায়ার সার্ভিস এই বিষয়ে জানায়, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *