গাজীপুর: গাজীপুরের শিল্পাঞ্চলে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যেন থামছেই না।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ ঈদের মাঠ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহভাবে আগুন লাগে।
রবিবার (১৮ অক্টোবর) রাতে লাগে এই আগুন।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যাহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আমবাগ ঈদের মাঠ এলাকায় টিন সেডের তৈরি ঝুটের গুদামটিতে আগুন লাগে।
খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ক্ষতি হয়েছে অনেক। টিনসেডের ঝুটের গুদাম এবং ঝুট মালপত্র পুড়ে গেছে।
যদিও হতাহতের কোনো খবর নেই। তাৎক্ষণিকভাবে আগুন কীভাবে লেগেছে এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।
