গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ায় আতঙ্ক।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে।

গোডাউন মালিকরা দাবি করছেন, আগুনে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, ফায়ার সার্ভিসের কোনাবাড়ি তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *