ঢাকা: গভীর রাতে মাদরাসায় আগুন, মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের ভেতর!
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ৪৮ শিক্ষার্থী। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পারা গিয়েছে।
দেশ আবার জ্বালাও পোড়াওয়ের কবলে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে। জায়গায় জায়গায় একতারা ককটেল বিস্ফোরণ ঘটছে। জামাত শিবির পাগলা, ক্ষ্যাপা হয়ে গেছে শেখ হাসিনার আসার খবরে।
তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব জানান, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পাওয়া যায়।
ভোর ৩টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়। মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা রাতে ঘুমিয়ে ছিলেন। এই সময় হঠাৎ করে লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন অনেকে। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, আহত সবাই ওই মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।
অসুস্থ কয়েকজন শিক্ষার্থী হলেন-আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদ (১৭)।
