ঢাকা: একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশেই একটি শপিং মলের ছয়তলা ভবনের পাঁচতলায় থাকা একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে।
আজ, বুধবার, ৯ সেপ্টেম্বর দুপুরের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
এবং ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন কীভাবে লেগেছে বা ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
