ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রতিদিন কোথাও না কোথাও শিল্পকারখানায় আগুন লাগছে। এই আগুন কি ষড়যন্ত্রমূলক কিনা তা নিয়ে মুখ খোলেনা সরকার।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার প্রায় সাত মিনিট পর, ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হবে।

এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *