ঢাকা: উত্তপ্ত গোপালগঞ্জ! শেখ হাসিনার ফেরার আগে গরম বাংলাদেশ।
টুঙ্গিপাড়ায় বিএনপির অবৈধ এমপি জিলানী মামলা বাণিজ্য করে অবৈধ কোটি কোটি টাকার আসবাবপত্র বানিয়েছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস সাধারণ জনগণ সব জ্বালিয়ে দিয়েছে।
টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ ছাড়াও বিভিন্ন সড়কে অস্ত্র হাতে তাদের মহড়া দিতেও দেখা গেছে।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটে প্রায় ১০/১২ জনকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর।
