ঢাকা: এত কড়াকড়ির মধ্যেও আগুন কীভাবে? আগুন ফিরেছে,সন্ত্রাস ফিরেছে, বোমা ফিরেছে, জঙ্গী ফিরেছে- কী বাকি আছে?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। লাউঞ্জসহ আশপাশের এলাকা মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে বলাকা লাউঞ্জের রান্নাঘরে আগুন লাগে। পরে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর জানান, আগুন লাগার খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এখন বলা হচ্ছে, বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাটি যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছে।
