গাজীপুর: গ্রামীণ ব্যাংকের অবস্থা হতে দেখা যাচ্ছে বিকাশের। গাজীপুরের কাপাসিয়ায় বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এটা গোপালগঞ্জ ঘটনার ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা সহিংসতার পক্ষে না। কিন্তু কথায় আছে, ইট মারলে পাটকেল খেতে হবে।
গোপালগঞ্জের বিরুদ্ধে সরকার যেভাবে সন্ত্রাসবাদ লেলিয়ে দিয়েছে, সাধারণ মানুষকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে- পাটকেল তো পড়বেই! হাসপাতাল বন্ধ, ট্রেন বন্ধ, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ, সরকারি বরাদ্দ বন্ধ – এরকম হিংসা করে সরকার চালানো যায়?
জনগণের ক্ষোভ আজ আগুন হয়ে জ্বলছে। দিনের পর দিন মানুষকে হয়রানি, মোবাইল ব্যাংকিং বন্ধ, নেটওয়ার্ক বন্ধ — মানুষ আর সহ্য করতে পারছে না। নিজের টিকে থাকার লড়াইটাই মানুষ এখন করছে। করার কিচ্ছু নাই।
জনগণের ক্ষোভের আগুনে কাপাসিয়ায় ব্র্যাক অফিসে আগুন লেগেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা গোপালগঞ্জে মানুষের উপর চালানো অন্যায়, অবিচারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।
মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ রাস্তায় নামে।
মানুষ বিকাশ বয়কটের ডাক দিয়েছে। তারা বলছে, “সারাদেশে একযোগে বিকাশ বয়কট করুন। গোপালগঞ্জ জেলার বিকাশে লেনদেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকাশের সব ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।
গোপালগঞ্জের গ্রাহকদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকুক। গ্রাহকের স্বার্থ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হোন”।
আহা রাজনীতি! অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরাই সে আগুনে জ্বলে পুড়ে ছারখার।
