চট্টগ্রাম: চট্টগ্রামের ফয়েস লেক এলাকার জাকির হোসেন সড়কে মাটির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটে রবিবার দুপুর ১টার দিকে।

দেখা গিয়েছে, সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে থাকা গ্যাসের পাইপলাইন ফেটে গ্যাস বের হওয়া শুরু হয়।

অল্প সময়ের মধ্যেই গ্যাসে আগুন ধরে যায়।সড়কে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী গণমাধ্যমে বলেছেন, আগুন নেভানোর পর গ্যাস বিভাগের কর্মীরা পাইপলাইন মেরামতের কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটি কাটার কারণে সার্ভিস লাইনে ত্রুটি তৈরি হয়ে এই ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *