ঢাকা: রাজধানীর শ্যামলীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলের দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর এখন অবধি পাওয়া যায়নি।
কেউ লাগিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি কীভাবে কী হয়েছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
