গাজীপুর: শ্রমিকদের আন্দোলনে গরম গাজীপুর, পুলিশ শ্রমিক সংঘর্ষের খবর আসছে। এর মধ্যেই এলো আরো একটি মর্মান্তিক ঘটনার খবর।

গাজীপুরের চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্টি হওয়া আগুনে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার রাতে নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে।

বুধবার রাত ৯টার দিকে রিয়াজ ফিলিং স্টেশনের পাশে অবস্থিত ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ আগুন লাগে।

দগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জানা গেছে, যারা দগ্ধ হয়েছেন তাঁদের মধ্যে আহাদ (১৯) সবচেয়ে বেশি আহত হয়েছেন। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আবদুল্লাহ (১৮) শরীরের ২০ শতাংশ এবং আশরাফুল (২৬) ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। এবং নাঈম (২৫) নামে আরো একজনের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।

তাদের পুরুষদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে।

নাঈমকে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *