ঢাকা: ঢাকার বনানী কাঁচাবাজারের পাশের ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর ১১ তলা ভবনের ৯তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার তথা ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ৯তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ চালাতে থাকে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে তা ভবনের ৮ম ও ১০ম তলায় ছড়িয়ে পড়ে।

আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, মহাখালী ও তেজগাঁও এলাকার তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *