ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আচমকা ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি।

তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানেই দুটি ইউনিট কাজ করছে।

তবে এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। এবং আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *