ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে পুলিশ বাহিনীকে সতর্ক করেছিলেন!

রাজাকাররা কথা বলতে পারে, দেশদ্রোহীতা যাদের রক্তে তারা সংসদে বক্তৃতা দেয়- আর বাকি মানুষ গাঙের পানিতে ভেসে আসা।

এই দেশে কোনো বাকস্বাধীনতা নেই। যারা বাকস্বাধীনতা নিয়ে আন্দোলন করেছিলেন তারা এইবার বুঝতে পারছেন তো?

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এই খবর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে প্রচারিত ওই অডিওতে একজন ব্যক্তিকে পুলিশের সক্ষমতা, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়।

অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সে অবস্থানে নেই।

পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথোপকথনে আলোচনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যেই ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ডের জেরে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে।

রাকিবুল হাসান নিজে দাবি করেছিলেন যে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *