ঢাকা: রাজনৈতিক প্রতিহিংসা কোনো মানবতা দেখে না। এই প্রতিহিংসা যদি বলি শেখ হাসিনার অন্তরেও তো থাকতে পারতো? কারণ তাঁর সাথে বেগম খালেদা জিয়া যে ঘটনা ঘটিয়েছিলেন সে হিসেবে?
তারপরেও হাসিনা প্রতিহিংসার পথ বেছে নেননি। এখানেই তফাত।
নুরুল ইসলাম নাহিদ একজন সফল ও জনপ্রিয় শিক্ষামন্ত্রী। বর্তমানে তিনি নানাধরণের শারীরিক জটিলতায় ভুগছেন। বয়স হয়েছে।
গত আড়াই বছর ধরে নিজ বাসাতেই অবস্থান করছেন। কোন কারণ ছাড়া, কোন অভিযোগ ছাড়া তাঁকে আটক করে নিয়ে গেছে পুলিশ। কেন? কি তাঁর অপরাধ? এই সরকার কি চায়?
সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বয়স হয়েছে, অসুস্থ শরীর নিয়ে চলছেন। গভীর রাতে তাঁকে আটক করা হয়।
রাজধানী ঢাকার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য।
