ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
তাঁর গ্রেপ্তারিতে ঈদ লেগে গিয়েছে।
তিনি দেশের জন্য একজন বিচক্ষণ চৌকস পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁর নেতৃত্বে জঙ্গীমুক্ত বাংলাদেশ পেয়েছিলো।
তাঁদের মত পুলিশ কর্মকর্তা থাকলে দেশে ধর্ষনের বন্যা বসতো না,খুন গুমের ফিরিস্তি এত লম্বা হতো না। অনিরাপদ জনপদ হতো না।
দোষ গুণেই তো মানুষ। বেনজিরের গুণগুলো দেশের ১৮ কোটি জনতার নিরাপদ থাকার কারণ ছিলো। সেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ।
তবে বেনজীর আহমেদকে কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে কিংবা তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন।
এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
