রাঙামাটি: এবার আটক করা হলো হাছান মাহমুদের চাচাতো ভাইকে।

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও রাঙ্গুনিয়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে , শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এবং শনিবার সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় গোপনে অবস্থান নেয় পুলিশ। সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরজামান জানান, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *