জামালপুর: জামাতিরা নিজেরাই নিজেদের ‘ফেমাস’ করেছে। কী দিয়ে? এই যে- ধর্ষণ, জান্নাতের টিকিট বিক্রি, ধর্ম ব্যবসা, রাজাকারি, নারী পাচার, নারী লোভ, এইসব দিয়ে!

এবার মামলা ৪০০ কোটির! আমি আপনি কোনোদিন হাতে এই টাকার গন্ধও শুঁকে দেখিনি।

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশেই কারাগারে পাঠানো হয়।

এই হচ্ছে জান্নাতের টিকিট বিক্রেতাদের চরিত্র।

আজ, বুধবার (৫ আগস্ট) এই বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাঁকে গ্রেপ্তার করে।

সন্ধ্যায় মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল ওয়াহেদ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির।

জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। তিনি এইসব মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি।

ওই সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা কেবল কম না। সংখ্যাটা হচ্ছে ১২ হাজার ৬৬১ জন।

এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *