ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনে ফের একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রবিবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এতে করে খুলনা, রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরাও। রেল যাত্রা ভোগান্তি ছাড়া আর কিছুই নয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা খুলনা-ঈশ্বরদী-পার্বতীপুরগামী ‘সেভেন আপ’ তেলবাহী ট্রেনটি সাবদারপুর স্টেশনে প্রবেশের সময় তিনটি তেলবাহী বগি ও একটি গার্ড ব্রেকসহ মোট চারটি বগি লাইনচ্যুত হয়।
পরে লাইনচ্যুত চারটি বগি ঘটনাস্থলে রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার ফলে খুলনা থেকে রাজশাহী, চিলাহাটি ও ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, ২২ মে একই জায়গায় চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
