ঢাকা: শ্রমিকরা হাড়ভাঙা পরিশ্রম করে যায় অথচ তাদের বেতন দেয়া হয় না ঠিকমতো। তাঁদের সংসার আছে, তাদেরও জীবন আছে। পোশাক শ্রমিকরা প্রায়ই বেতনের দাবিতে রাস্তায় নামেন।

এবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এতে সমস্যাও হচ্ছে যানবাহন চলাচলে। ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে নাসা গ্রুপের শ্রমিকেরা কারখানার সামনের প্রধান সড়কে বিক্ষোভ করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নাসা গার্মেন্টসের প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন।

তিনি উল্লেখ করেন, এর আগেও বকেয়া আদায়ের দাবিতে এই কারখানার শ্রমিকেরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছিলেন।

জানা গিয়েছে, কোনো ধরনের খারাপ ঘটনা এড়াতে ও শ্রমিকদের সড়ক থেকে সরানোর জন্য কারখানা কর্তৃপক্ষ ও আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের আলোচনা চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *