ঢাকা: আজকেও উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে।

উত্তরায় বিএনএস সেন্টারের সামনে দাবি আদায়ে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

বকেয়া বেতন, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষোভ হলে যানজট হবে এটা স্বাভাবিক। সরকারের সকল দিকেই খেয়াল রাখতে হয়।

এতে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সেখানে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, টানা তিন দিন ধরে চলা শ্রমিকদের এই আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তবে আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ মিথ্যা নয়। ন্যায্য দাবিতেই তাঁরা আন্দোলন চালাচ্ছেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *