গোপালগঞ্জ: বিএনপি সরকারের নির্দেশে গোপালগঞ্জে গণহারে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ পাওয়া গেছে।

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সরকারি বরাদ্দ বন্ধ, ট্রেন বন্ধ, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ – আর কী?

জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশির ভাগ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসে তালা ঝুলতে দেখা গেছে। ফলে জরুরি প্রয়োজনে টাকা উঠানো, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে ভীষণ বিপাকে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না।

কোন একটি জেলাকে আওয়ামী লীগ বানিয়ে সরকার তাকে এভাবে নির্যাতন চালাতে পারে?

গোপালগঞ্জকে আওয়ামী লীগ চিহ্নিত করে যারা এমন ফ্যাসিজম করতে পারে তারা যদি দেশের আওয়ামী ভোটার সমর্থক চিহ্নিত করতে পারে তাদের সঙ্গেও কী নিষ্ঠুরতা করবে চিন্তা করে দেখেছেন?

মানবতার জয়গান গাওয়া তারেক রহমানের নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। তাই এখন আর জনগণের খোঁজ খবর নেয়ার দরকার তিনি মনে করছেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *