গোপালগঞ্জ: আপসহীন গোপালগঞ্জ! আজ গোপালগঞ্জ আওয়ামী লীগের মিছিল, বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে।
আজ বিশাল বিশাল সব ঘটনা ঘটে গিয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা কোনো সাময়িক আবেগ নয়; এটি বাংলাদেশের ইতিহাস, আত্মপরিচয় ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। এটা গোপালগঞ্জ দেখিয়ে দিলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদি চত্বর’ এর নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ চত্বর নামকরণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে, পূর্বের জয় বাংলা নাম ভেঙে জুলাই আন্দোলনের পর করা হয় শহীদ হাদি চত্বর, আজ ১৫ নভেম্বর তারিখে সেটি ভেঙ্গে মুক্তিযুদ্ধ চত্বর নামকরণ করে ব্যানার টাঙ্গানো হয়।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘শহীদ হাদী চত্বর’-এর ব্যানার খুলে পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলা হয়।
পরে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে নতুন ব্যানার টাঙিয়ে দেন স্থানীয় সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, মিছিল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের মধ্যেই।
আওয়ামী লীগের ঘোষণা করা আট দফা দাবি ও দলীয় সভানেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এদিন গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। বঙ্গবন্ধুর নাম থাকায় সেটা সরিয়ে ফেলা হয়েছিলো ইউনূসের সময়।
১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রবিবার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী দলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিতে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান।
সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খুলে দেন তাঁরা।
