নেত্রকোনা: দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে বিনষ্ট করছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা। মূলত মনে করা হচ্ছে, আওয়ামী লীগকে বেকায়দায় ফেলার জন্যেই রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে গুণ্ডারা।

এবার নেত্রকোনার মোহনগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয়া হয়েছে।

আগুনে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল ও নির্ধারিত সময়সূচিতে কোনো বিঘ্ন ঘটেনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলকর্মীরা। পরে দেখেন বগির ভেতরে আগুন জ্বলছে।

স্থানীয় লোকজনের সাহায্যে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন অবশেষে নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গিয়েছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়।

যাত্রীরা নেমে যাওয়ার পর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ধরা পড়ে। আগুনে পুড়েছে ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *