ঢাকা: এই দেশে ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে জঙ্গী চাষ শুরু হয়েছে। এবং মব জনক ইউনূস যা শুরু করে দিয়ে গিয়েছিলেন, তা এখনো চলমান রয়েছে।
অত্যাচার করা হয়েছে চাকরিরতদের। শিক্ষকদের মেরে মেরে বরখাস্ত করা হয়েছে জোর করে।
অফিসার ও সাধারণ সদস্য মিলে প্রায় সাড়ে তিন হাজার পুলিশকে হত্যা! বাকি আরো প্রায় ৩/৪ হাজার জেলে ও চাকরিচ্যুত।
একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনী পঁচাত্তরে তাদেরই এজেন্ড জিয়ার আমলে (৭৫ এর পরবর্তী সময়ে) ১১০০শত সেনা সদস্য ও অফিসারকে ফাঁসি জেল জুলুম দিয়ে হত্যা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর বাবা জিয়াউর রহমান!
আবারো এক কায়দায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে মেধাশূন্য করার পাঁয়তারা গত ৫ই আগষ্ট ২০২৪ থেকে এখন অবধি চলমান।
ঢাকায় যে তিনজনকে মব করে জেলে দেয়া হয়েছে, তারা তিনজনই বিসিএস ক্যাডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন শেখ হাসিনা সরকারের সময়!
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাঁর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। মব করা হয় রীতিমতো।
বুধবার (২৫ নভেম্বর) রাত একটার দিকে তাঁকে আটক করে পুলিশে দেয়া হয়।
এসময় মুনকে আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কী প্ল্যান রয়েছে তা ছাত্রদলের নেতাকর্মীরা এটাও জানতে চায়।
তখন মুন চাকরি থেকে ওএসডি রয়েছেন বলে তাদের জানিয়েছেন। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন কে এম শাখাওয়াত মুন।
তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) ছিলেন। ৫ আগেস্টর পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
৫ আগস্টের আগে পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পদ থেকে বদলিপূর্বক উপ-প্রেস সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল তাঁকে।
শুধু মুন নন। সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক অপর দুজন হলেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন।
