ঢাকা: হায় সোনার বাংলাদেশ! এই কী করুণ দশা তোমার!?

শপিং ব্যাগে পাওয়া যাচ্ছে মানুষের কাটা মাথা, হাত পা! ইসস! কোন দেশে বসবাস করছি আমরা!?

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি শপিং ব্যাগের থেকে এক নারীর মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় এলাকায় একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে শপিং ব্যাগটি পাওয়া যায়।

পুলিশ ধারণা করছে, ওই নারীর বয়স আনুমানিক ২০ বছর।

পরিচয় শনাক্তের জন্য সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিত অংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

ঐ নারীর শরীরের বাকি অংশ পাওয়া যায়নি এখনো। কে হত্যা করেছে, কে কী করেছে তার খোঁজ এখনো পুলিশ পায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *