ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২%।

সবচেয়ে দুঃখজনক হলো এই বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যাটা ছিলো ২০২। শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

অর্থাৎ পড়াশোনার মান দেশে আরো খারাপ হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জানা যায়, ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সবাই পাস করেছেন।

এই বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

মেয়েদের পাসের হার ৫৫.৪৫% এবং ছেলেদের পাসের হার ৪৭.১৪ শতাংশ।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডে পাসের হার ৬১. ৮০%। এবং পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৪৪. ৮৪ %।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *