ঢাকা: আদ্-দ্বীন হাসপাতালে মারা গিয়েছে ছয়টি নবজাতক শিশু। এর আগের থেকেই এই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ছিলো।
আদ দ্বীনের বিরুদ্ধে অনিয়মের বহু অভিযোগ আছে। এর লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তাঁকে নাকি টাকা দেওয়ার জন্যেও তৈরি ছিলো তারা, তবে তিনি নেননি।
মন্ত্রী বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’
শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করবে না। তিনি দাবি করেন, বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন,’আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’ অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।”
