ঢাকা : শেখ হাসিনা ফিরছেন! এবং ফিরছেন!
তারেক রহমান নেতৃত্বাধীন সরকার তাঁকে “গ্রেপ্তার, হত্যা বা নির্যাতন” করলেও দেশে ফেরাটা তাঁর দায়িত্ব। এমনটাই দাবি করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং তিনি ডিসেম্বরেই ফিরবেন। শেখ হাসিনা বলেন, “আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরব। আমি ভয় পাই না। আমি জানি ওরা আমাকে খুন করতে পারে, গ্রেপ্তার করতে পারে এবং নির্যাতন করতে পারে… তবে ফেরাটা আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ঝুঁকি যতই হোক, আমি পরোয়া করি না। আমাকে ফিরতেই হবে।”
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পরে সাংবাদিকদের জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার নির্দিষ্ট কোনও তারিখ ঠিক হয়নি। তবে সময় হলে এই বিষয়ে নিশ্চিতভাবেই ঘোষণা করা হবে।
ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা। ধন্যবাদ জানালেন ভারত সরকার ও জনগণকে।
হাসিনা বলেন, “ভারত সরকার, সর্বদলীয় জনগণকে ধন্যবাদ। তারা আমাকে ঠিক ১৯৭৫ সালের মতোই গ্রহণ করেছেন।”
ভার্চুয়াল মাধ্যমে হাসিনা স্মরণ করেন যে, অতীতে দেশে তিনি কীভাবে টার্গেট হয়েছিলেন, কিন্তু তবুও অবিচল থেকেছেন। “এখন আমি সিদ্ধান্ত নিয়েছি… হ্যাঁ, আমি জানি। আমি যদি ফিরে যাই, তবে অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে, অথবা আমাকে গ্রেফতার করে নির্যাতন করতে পারে।”
ওয়াশিংটন-ভিত্তিক একটি সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন হাসিনা।”
ডিসেম্বরের মধ্যে নিজে থেকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশের কয়েক সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন। যদিও এখনো দেশে ফেরার কোনও সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বলেছি যে ডিসেম্বরের মধ্যে ফিরে আসার ইচ্ছা আমার আছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া যায় না। আমি যথাসময়ে ফিরে আসার সুনির্দিষ্ট তারিখ, সময় এবং প্রবেশের স্থান জানিয়ে দেব।”
