কুষ্টিয়া: দুর্গাপুজোর প্রাক্কালে বাংলাদেশে উস্কে উঠেছে হিন্দুবিরোধী কর্মকাণ্ড ! একের পর এক মূর্তি ভাঙচুর করা হচ্ছে। বিভিন্ন জেলায় নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর হয়েছে এখনো অবধি।
বৃহস্পতিবার দেশের পশ্চিমের জেলা কুষ্টিয়ার কুমারখালি পৌরসভার খয়েরচারা সর্বজনীন মাতৃমন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ৮ অক্টোবর দিবাগত রাতের কোনো এক সময় হিন্দু বিদ্বেষীরা মন্দিরের বাঁশের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে।
তারা গণেশ, লক্ষ্মী, এবং দুর্গার বাহন সিংহের মূর্তি-সহ অন্তত চারটি প্রতিমার মাথা এবং প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে।
মন্দির কমিটির সাধরণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, “বৃহস্পতিবার রাত প্রায় ২টা পর্যন্ত প্রতিমা নির্মাণের কাজ চলে। কাজ শেষে আমরা সবাই ঘুমাতে যাই। সকালে ৬টার দিকে উঠে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পাই।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় পৌনে ২টা বেজে যায়। এ সময় অধীরের সঙ্গে আরও চারজন মন্দিরে উপস্থিত ছিলেন।
কাজ শেষ করে মন্দিরের কাছেই একটি বাড়িতে তারা রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয়রা প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
থানা পুলিশ করে আর কী হবে? পুলিশ কোনোদিন অপরাধীকে ছুঁতেও পারবে না। কারণ এই দেশে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়।
