গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা এবং ছেলে।
রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির এই ঘোষণা দেন।
বিএনপি হয়তো বলতে পারে, এগুলো আওয়ামী লীগের ষড়যন্ত্র।
ছেলে দাবি করেন, রীতিমতো ভয় দেখিয়ে তাঁর বাবাকে বিএনপিতে যোগদান করানো হয়েছিলো। কিন্তু এখন সময় এসেছে।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল ছিলো তাদের এবং দলটির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় হয়রানি, ভয়ভীতি দেখানো হয়। উল্লেখ করেছেন মিরান ফকির।
তার দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও তার বৃদ্ধ বাবাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলটিতে যুক্ত করা হয়। তবে বাবা-ছেলের কারও কোনও সাংগঠনিক পদ ছিল না; তারা শুধু দলের সদস্য ছিলেন।
মিরান ফকির জানান, বিএনপির সঙ্গে পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।
নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখানেও ব্যবসা পরিচালনার সময় তাকে নানাভাবে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আর বিএনপি যে অনৈতিক কার্যকলাপে যুক্ত, চাঁদাবাজি, হয়রানি, এইসব তাঁদের অপছন্দ বলে জানান।
মিরান ফকির পরিষ্কার বলেন, শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।
তিনি আরও জানান, নিজেদের সিদ্ধান্তেই বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তারা। ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ারও ইচ্ছা নেই তাদের।বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
