ঢাকা: নিরাপত্তার কারণে, নিজেদের জাতীয় স্বার্থে দীর্ঘদিন বন্ধ, ভারত ভিসা বন্ধ রেখেছিলো।

নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে আবার ভারতীয় দূতাবাসে ভিসা চালু করে দিলেন। এর ফলশ্রুতিতে ভিসা পেতে প্রথম দিনেই লম্বা লাইন দেখা গেলো।

যতোই মুখে ভারত বিরোধিতার জপ করুক, ভারত ছাড়া গতি নেই। সমস্ত প্রয়োজনে সেই ভারতই সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

‘আমরা চাই দুই দেশ যেন মিলেমিশে থাকুক’- ভারতীয় ভিসা চালু হতেই বাংলাদেশে উচ্ছ্বাস, আনন্দের বন্যা!

ভারতের ভিসা পরিষেবা পুনরায় স্বাভাবিক হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন বহু বাংলাদেশি নাগরিক।

ভোর থেকেই বাংলাদেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে অনেকেই ভিসার জন্য আবেদন করছেন।

ভিসা প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত ও সহজ হওয়ায় আবেদনকারীদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।

অনেকেই বলছেন, “আমরা চাই ভারত ও বাংলাদেশ দুই দেশই যেন একসঙ্গে মিলেমিশে থাকে। মানুষের যাতায়াত ও পারস্পরিক সম্পর্ক আরও সহজ হোক।”

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ ছিলো ট্যুরিস্ট ভিসা। রবিবার (২৮ জুন) থেকেই দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়।

সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়ার প্রথম দিনেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে দেখা যায় আবেদনকারীদের ভিড়। সারি করে আছেন সবাই।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যেভাবে জঙ্গী আনাগোনা শুরু হয়েছিলো তাতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল।

এরপর সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ ছিল।

নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হয়েছে।

এখন প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *